01:17:58 am
Tuesday, September 01

করোনায় মৃত্যু-সংক্রমণ দুটোতেই শীর্ষে জাপান

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৭৬ হাজার ৩৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ ২০ হাজার ৩৯৪ জনে। এই সময়ে মারা গেছেন ৩৬৯ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮২ হাজার ৫৬৯ জনে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৯৮ হাজার ৮৯৮ জন। আর মৃত্যু হয়েছিল ৪৮১ জনের।

কয়েক মাস ধরে বিশ্বে করোনা সবচেয়ে বেশি শনাক্ত হচ্ছে জাপানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৭৪০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ হাজার ১৯৯ জন সংক্রমিত হয়েছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২ হাজার ৩৪৭ জন আক্রান্ত হয়েছেন রাশিয়ায়।

প্রাণহানিতেও রেকর্ড করা জাপানে গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ জন মারা গেছেন তাইওয়ানে। আর তৃতীয় সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

২০১৯ সালের শেষ দিকে চীনের উহান শহরে শনাক্ত হওয়া করোনাভাইরাস সময়ের ব্যবধানে বিশ্বজুড়ে তাণ্ডব চালায়। ভাইরাসটির প্রকোপে গোটা বিশ্বে স্থবিরতা দেখা দেয়। আস্তে আস্তে ভাইরাসটির প্রকোপ কমতে থাকলে সবকিছু স্বাভাবিক হতে থাকে।

এফএইচ

Share this post

Join the conversation