পথশিশুদের সঙ্গে রাজ-পরীর রাজ্যর মুখেভাত
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি রাজ-পরীমণির একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের ছয় মাস বয়স পূর্ণ হয়েছে। আর তাই পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজ-পরী।
এ আয়োজনে অতিথি হয়েছিল একঝাঁক পথশিশু। পরী নিজের হাতে তাদের খাবার পরিবেশন করেছেন। পরীমণি অনুষ্ঠানের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, বাসার ছাদে সামিয়ানা-ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। মেঝেতে কার্পেট বিছিয়ে বসার আসন করা। ঘরোয়া পরিবেশেই আয়োজন করেছিলেন তারা।

Join the conversation