সুজনের সিনেমায় মৌ
নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌ খান। ব্ল্যাক পিপার এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিনেমার নাম ‘ডিলিট’। এটি নির্মাণ করবেন সুজন বড়ুয়া। পরিচালক জানান, সিনেমাটি নির্মিত হবে ফ্যান্টাসি রোমান্টিক প্রেমের গল্পে। বাস্তবে যা এখনও হয়নি এমন একটি প্রেমের গল্প উঠে আসবে এখানে।
সিনেমা প্রসঙ্গে নায়িকা মৌ খান বলেন, নতুন চলচ্চিত্রের গল্পটি ভীষণ চমৎকার। পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও দারুণ। এ জন্য এতে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করব, ছবিটি দর্শককে হলে টানবে।
নির্মাতা সুজন বড়–য়া জানান, সিনেমার নায়ক এখনও নিশ্চিত হয়নি। শিগগিরই নায়কসহ অন্যান্য শিল্পীর তালিকা প্রকাশ করা হবে।
আগামী এপ্রিল মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকার কিছু মনোরম লোকেশনে শুটিংয়ের মধ্য দিয়ে শুরু হবে এর দৃশ্যধারণ। তারপর সিলেটসহ নানা অঞ্চলে চলবে চিত্রায়ণ।

Join the conversation