বাজওয়াকে ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষ থাকতে বলেছিলেন ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান দাবি করেছেন, দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাকে ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে বলেছিলেন। তবে ইমরান তাকে ভারতের মতো নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বলেছিলেন।
সোমবার একটি ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে ইমরান এসব কথা বলেন। খবর ডনের। ইমরান বলেন, তুলনামূলক কম দামে তেল কেনা নিয়ে আমি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছিলাম। তবে পাকিস্তানে ফেরার পর তৎকালীন সেনাপ্রধান বলেছিলেন, আমি যেন ইউক্রেনে হামলার ব্যাপারে রাশিয়ার নিন্দা জানাই।
গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরুর আগমুহূর্তে রাশিয়া সফরে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সফর ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে ইমরানের দাবি, আরও আগে থেকেই সফরসূচি নির্ধারিত ছিল।
- Tags:
- আন্তর্জাতিক
- ইমরান খান

Join the conversation