10:36:07 am
Saturday, October 24

আইটেম গানে নিজেকে সরিয়ে নিলেন সামান্থা

‘পুষ্পা ২’ সিনেমায় সামান্থা রুথ প্রভুকে নতুনভাবে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। ‘পুষ্পা ২’ ছবিতে একটি আইটেম ডান্সের প্রস্তাব দেওয়া হয় অভিনেত্রীকে। সরাসরি প্রস্তাব না করে দিয়েছেন এই সামান্থা। পুষ্পা সিনেমার জনপ্রিয়তার কথা মাথা রেখেই সিকুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা। 
 
গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পুষ্পা : দ্য রুল’  ছবির শুটিং। তবে সিনেমায় সামান্থাকে দেখা যাবে না। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কোনো আইটেম গান করতে রাজি নন সামান্থা। সুকুমার পরিচালিত এই ছবিতেও পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকা মান্দানাকে।
 
আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা : দ্য রাইজ’ গত বছরের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।
 
Share this post

Join the conversation