12:14:48 am
Tuesday, September 01

রাজধানীর ৯০ ভাগ হিজড়াই নকল : পুুলিশ

ঢাকার রাস্তায় যতো হিজড়া টাকা তুলে বেড়ায় তার ৯০ ভাগই নকল। যাত্রাবাড়ী থানার একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে তথ্যটি পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ী থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে শুক্রবার নকল হিজড়া চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের সবাই পরিবার পরিজন নিয়ে ঢাকায় বসবাস করেন। অথচ তারা হিজড়া সেজে রাস্তায় বের হয়ে চাঁদাবাজি করেন।

তিনি আরও বলেন, চক্রটির প্রধান কাজল ওরফে সজনি হিজড়া। তার আসল নাম সোহাগ। দুই সন্তানের জনক সোহাগের রয়েছে সাত থেকে আটজনের চক্র। তারা চাঁদাবাজিসহ মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিলেন। শুধু চাঁদাবাজি নয়, অপহরণ করে আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমেও লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে কাজল ওরফে সজনি হিজড়া চক্রের বিরুদ্ধে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সজনি হিজড়া তার মতো আরও ৭ থেকে ৮ জনকে নিয়ে তৈরি করেন নকল হিজড়া গ্রুপ। রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে যেখানে-সেখানে টাকার জন্য মানুষকে নাজেহাল করছিলেন তারা।

Share this post

Join the conversation