03:59:46 am
Tuesday, September 01

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

খোলামেলা পোশাক ও বোল্ড অবতারে ধরা দেয়ার জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় ভোজপুরি অভিনেত্রীদের। কেউ কেউ নিয়মিতই বোল্ড ছবি পোস্ট করেন সোশ্যালে। কেউ আবার খোলামেলা পোশাকে নাচের ভিডিও পোস্ট করেন। এসবের মধ্যে অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত।

গত বছরই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছিল প্রিয়াঙ্কার। এরপর থেকে সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। কেউ কেউ এখনো তাকে সোশ্যালে কটাক্ষও করে থাকেন।

এর আগেও ভোজপুরি অনেক অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়ানোর ঘটনা ঘটেছে। তবে তাদের কেউ কোনো মন্তব্য করেননি। কিন্তু প্রিয়াঙ্কা সব সহ্য করার মানুষ নন। তিনি মুখ খুলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের বলা হয়েছে, অভিনেত্রীর দাবি, যা রটেছে তার কোনো সত্যতা নেই। শুধু তার বদনাম করার জন্য ভিডিওর সঙ্গে নাম জুড়ে দেয়া হয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যা দেখে অনেকে দাবি করেছিলেন, ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি প্রিয়াঙ্কা পণ্ডিত। এরপরই কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।— এই সময়।

Share this post

Join the conversation