02:47:09 am
Tuesday, September 01
স্টিভ জবস এবং ওজনিয়াক

সঠিক অংশীদার নির্বাচনে আসে সফলতা

স্টিভ জবস ওজনিয়াককে পেয়েছিলেন। ওয়ারেন বাফেটের সাথে ছিলেন চার্লি মাঙ্গার। আর ল্যারি পেইজের অংশীদার ছিলেন সের্গেই ব্রিন। বিশ্বের সব সফল ব্যক্তিদের সাফল্যের পিছনে তাদের অংশীদাররা বড় ভূমিকা পালন করেছেন।


সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদক থমাস কোর্লে তার রিচ হ্যাবিটস বইতে অন্তত ২৩৩ জন ধনকুবেরের সাক্ষাতকার নিয়েছেন। এদের প্রত্যেকরই গড় বার্ষিক আয় দেড় লাখ মার্কিন ডলার এবং মোট মূলধন গড়ে ৩.২ মিলিয়ন মার্কিন ডলার।

 


রিচ হ্যাবিটস গবেষণাপত্রে বলা হয়েছে জীবনে সাফল্য পেতে এবং সম্পদ গড়তে উত্তম অংশীদার খোঁজাটা প্রথম পদক্ষেপ হতে পারে। অংশীদার নির্বাচন এমনই গুরুত্বপূর্ণ বিষয় যে এর ফলে জীবনে নেমে আসতে পারে ব্যর্থতা। এমনকি টাকা-পয়সা খুইয়ে দেউলিয়া হওয়ারও সম্ভাবনা আছে। অংশীদার নির্বাচনে ভুল থাকলে ব্যক্তিগত এবং অর্থনৈতিক জীবন চরম ক্ষতির মুখে পড়ে। মন্দ অংশীদারিত্ব প্রচুর লোকসান, মামলা-মোকদ্দমাজনিত সমস্যা সৃষ্টি করে। এটি এতোটাই ভয়াবহ যে এর কারণে বিয়েও ভেঙ্গে যেতে পারে।


সুতরাং, কিভাবে ব্যবসায় সঠিক অংশীদার খুঁজে পাবেন? ব্যবসায় সঠিক অংশীদার খুঁজে পেতে নিম্মোক্ত প্রশ্নগুলো আপনাকে সহায়তা করতে পারে।


ব্যবসায় যাকে অংশীদার করতে চান সে কি সৎ?
তিনি কি নম্র?
আপনার যে দক্ষতা নেই তা কি আপনার অংশীদারের ভেতরে আছে?
আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কি তার আছে?
তিনি কি অর্থনৈতিকভাবে সচ্ছল?
পরিবারের সাথে কি তার ভালো সম্পর্ক আছে? পরিবার বলতে বাবা-মা, ভাই-বোন এবং স্ত্রী-সন্তানের কথা বোঝানো হচ্ছে।
পরিবারের সদস্যদের কি তিনি ভালোভাবে দেখভাল করেন?
তিনি কি পরিশ্রমে বিশ্বাসী?
তিনি কি নিয়ম-নীতি মেনে চলেন?
আপনি কি এর আগেও তার সাথে কাজ করেছেন?
আপনি কি তাকে ভালোভাবে চেনেন?
আপনার অংশীদার কি ইতিবাচক, উৎসাহী এবং আশাবাদী?
তার কি কর্মক্ষেত্রে সুনাম আছে?
তার ভেতরে কি সততা আছে?
তার স্ত্রী বা প্রেমিকাকে খুব ভালোভাবে চেনেন কি?
আপনার অংশীদার কি ভালো শ্রোতা?
সে কি কথা দিয়ে কথা রাখে?
সে কি শিখতে ভালোবাসে?
এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ-বোধক হয় তবেই আপনি ভালো অংশীদার পাবেন। আর প্রশ্নগুলোর উত্তর না জানা থাকলে কখনোই তাকে অংশীদারের সম্ভাব্য তালিকায় রাখা যাবে না।
গবেষক জানান, এসব প্রশ্নগুলো ছাড়াও আরও কিছু সম্পূরক বিষয় অংশীদার নির্বাচনের ক্ষেত্রে আমলে নেওয়া যেতে পারে। তিনি জানান, আপনার সম্ভাব্য অংশীদার পূর্বে কাজ করেছে এমন তিন বা তার অধিক ব্যক্তির সাথে আলাপ করা যেতে পারে। তারা যদি উপরিউক্ত প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিতে পারে তবে তাকে অংশীদার করার কথা বিবেচনা করা যায়। তা ছাড়া সম্ভাব্য অংশীদারের পরিবারের সদস্যদের কিছু প্রশ্ন করা যেতে পারে। উদাহরণস্বরূপ:
আপনার সম্ভাব্য অংশীদার কাদের সাথে চলাফেরা করে?
তার বন্ধুরা কি সমাজে চলার যোগ্য?
তার বন্ধুদের সাথে কি আপনাদের যোগাযোগ আছে?
বোকা এবং অসাধু ব্যক্তিদের সাথে যারা চলাফেরা করেন তাদেরকে কখনো অংশীদার করবেন না। নিজের অংশীদার সম্বন্ধে আপনি সম্পূর্ণরূপে কখনো জানতে পারবেন না। তবে উপরিল্লিখিত প্রশ্নগুলো আপনাকে সঠিক অংশীদার পেতে সহায়তা করবে। ব্যবসায় ভবিষ্যত অংশীদার সম্বন্ধে যত ভালো জানা যায় ততো ঝুঁকি কমে যায়। যত বেশি জানবেন ব্যবসায় ঝুঁকি তত কমবে। ব্যবসায়িক অংশীদার সম্বন্ধে খুব বেশি জানা না থাকলে ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়। যত কম জানবেন ব্যবসায় তত ঝুঁকি বাড়বে।
সূত্র: বিজনেস ইনসাইডার

Share this post

Join the conversation