সাকিবকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) একাদশতম আসরের নিলামে উঠতে আগ্রহী আট বাংলাদেশি ক্রিকেটারের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে এ তালিকায় রয়েছেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু।
এদিকে মোস্তাফিজকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব আল হাসানকেও কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে।
আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে সফল সাকিব ৭ বছর খেলেছেন নাইট রাইডার্সে।
সাকিবকে কলকাতা ধরে না রাখায় বাংলাদেশের আট ক্রিকেটারকেই নিলামে উঠতে হবে।
আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালুরুরে।
৪ এপ্রিল শুরু হবে এ টি২০ টুর্নামেন্ট। এখন পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাকিব, মোস্তাফিজ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও তামিম ইকবাল।

Join the conversation