04:54:42 pm
Saturday, August 29
ঢাবি বাণিজ্য অনুষদের কাছ থেকে এমবিএ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাবি বাণিজ্য অনুষদের কাছ থেকে এমবিএ শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের পাশ থেকে তানভীর রহমান নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানিয়েছেন।

শনিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি বলেন, বাণিজ্য অনুষদের ছাদ থেকে পড়ে এক ছাত্র মারা গেছে।

ওই ছেলে ব্যবসায় প্রশাসন বিভাগের ইভিনিং কোর্সের ছাত্র ছিল।

কলা ভবনের পেছন থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাণিজ্য অনুষদের এক কর্মচারী বলেন, রাত সাড়ে আটটার দিকে একটি বিকট শব্দ পেয়ে বাইরে বেরিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

সঙ্গে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় জানতে পারি।

Share this post

Join the conversation