12:27:18 pm
Sunday, October 18
মাশরাফিকে ঘিরে ঢাবি ক্যাম্পাসে উন্মাদনা

মাশরাফিকে ঘিরে ঢাবি ক্যাম্পাসে উন্মাদনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত প্রীতি ম্যাচে আমন্ত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে তাকে ঘিরে শুরু হয় শিক্ষার্থীদের উন্মাদনা।

প্রীতি ম্যাচে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের নেতৃত্বে শেখ কামাল একাদশকে ২০ রানে হারিয়েছে সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বাধীন শেখ জামাল একাদশ।

ম্যাচের প্রথম ইনিংস শেষে মাঠে আসেন মাশরাফি। এ সময় উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। মাশরাফিকে একনজর দেখতে ও তার সঙ্গে সেলফি তুলতে মাঠে জমে ওঠে শিক্ষার্থীর ভিড়।

এই প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়।

শিক্ষার্থী ও খেলোয়াড়দের উদ্দেশে মাশরাফি বলেন, 'আমরা যখন কোনো ম্যাচ জিতি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল হয়।

এই আনন্দ-উল্লাস আমরা টিভিতে দেখি। আমাদের ভালো লাগে।'

বেলা ১১টার দিকে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শেখ জামাল একাদশ ২০ ওভারে করে ২১৪ রান।

শেখ কামাল একাদশ শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয়।

Share this post

Join the conversation