12:34:29 am
Wednesday, September 02
ইবি

ইবিতে প্রেমঘটিত কারণে এক শিক্ষার্থীর আত্মহত্যা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মো. সায়েম রাজ নামের এক শিক্ষার্থী নিজ কক্ষে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।

সায়েম রাজ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আজম খানের ছেলে। তিনি শেখপাড়া বাজারের ওই বাসা ভাড়া নিয়ে থাকতেন।

প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে মৃত্যুর আগে লিখে যাওয়া একটি সুইসাইড নোটের মাধ্যমে জানা গেছে।

সায়েমের পাশের রুমের বিপুল জানান, দুপুর থেকেই তার (সায়েম) রুম ভেতর থেকে বন্ধ দেখি।

রাতে ক্যাম্পাসের পাশে সায়েমের এক আত্মীয় সায়েমকে খোঁজ করতে আসলে রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো আওয়াজ না পাওয়ায় বিষয়টি সবাইকে জানানো হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৈলকুপা থানার ওসি এসে রুমের দরজা ভেঙে সায়েমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় তার বেড থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ।

Share this post

Join the conversation