01:46:36 pm
Tuesday, September 01

৩ ফেব্রুয়ারি ‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে

বহুল আলোচিত মোস্তফা সরয়ার ফারুকীর ‌সিনেমা ‌‌‌‘শনিবার বিকেল’ মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। জানা গেছে, ছবিটি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো চিঠি পাননি ছবির নির্মাতা ও প্রযোজনা সংস্থা। 

চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের চিঠি পাওয়ার কথা রয়েছে, ফেসবুকের একটি পোস্টে এমনটাই জানিয়েছিলেন নির্মাতা ফারুকী। সেন্সরবোর্ডের সবুজ সংকেত পাওয়ায় সিনেমাটির মুক্তির ব্যাপারে আর বাধা নেই। তাই বলিউডে হলি আর্টিসানের ঘটনা নিয়ে নির্মিত ‘ফারাজ’ সিনেমার মুক্তির দিনই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘শনিবার বিকেল’। 

শনিবার (২৮ জানুয়ারি) ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে লেখা হয়, ‘পাঠান যদি বাংলাদেশে ৩ ফেব্রুয়ারি মুক্তি পায়, ক্ষতি হবে আমার! কারণ জাজের 'শনিবার বিকেল' একই দিন মুক্তি পাবে।’

Share this post

Join the conversation