01:54:04 pm
Tuesday, September 01

বিশ্বে করোনা সংক্রমণের শীর্ষে তাইওয়ান, মৃত্যুতে রাশিয়া

বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে জাপান।

মঙ্গলবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৬০ হাজার ৬৩৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার ৭৬৬ জনে।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ৩০ জন। চিলিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৮৪ জন এবং মারা গেছেন ১৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ২০৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ৯৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৩০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮২ জন এবং মারা গেছেন ৯৬ জন। কানাডায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ৩৫ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন ৩৮ জন। রোমানিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন ৩৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share this post

Join the conversation