06:06:15 pm
Friday, October 16

অবশেষে সেই ‘ক্ষুদ্র ক্যাপসুল’ খুঁজে পেল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় প্রায় দুই সপ্তাহ আগে খনি থেকে অন্য স্থানে নেওয়ার সময় একটি ক্ষুদ্র ক্যাপসুল হারিয়ে যায়। এতে মারাত্মক দাহ্য ও ক্ষতিকর সিজিয়াম-১৩৭ ছিল। মাত্র ৬ মিলিমিটার ব্যাস এবং ৮ মিলিমিটার লম্বা ওই ক্যাপসুলটি হারিয়ে যাওয়ার পর চিন্তায় পড়ে যায় দেশটি। তবে দীর্ঘ ৬ দিনের অভিযানে অবশেষে গতকাল বুধবার ক্যাপসুলটি পূর্ব অস্ট্রেলিয়ায় খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। খবর বিবিসির।
পূর্ব অস্ট্রেলিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ‘জরুরি পরিষেবার সদস্যরা যেন খড়ের গাদায় সুচ খুঁজে পেয়েছেন।’ মাইনিং জায়ান্ট রিও টিন্টোর একটি সাব-কন্ডাক্টর পূর্ব অস্ট্রেলিয়ার খনি থেকে একটি ঘনত্ব পরিমাপক যন্ত্র ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছিল। ওই যন্ত্রের ভেতর সিজিয়াম-১৩৭ ভর্তি ক্যাপসুলটি ছিল। কিন্তু এটি পথিমধ্যে পড়ে যায়।
আকারে ছোট এবং পরিমাণে খুব কম হলেও উচ্চ তেজস্ক্রিয়সম্পন্ন হওয়ায় এটি নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি। কারণ যদি কেউ এটি সংস্পর্শে আসতেন তাহলে তার চামড়া পুড়ে যাওয়া বা মারাত্মক ক্ষতি হতো। এই ক্যাপসুলটি খুঁজে পেতে জরুরি পরিষেবার কর্মীরা রেডিয়েশন ডিটেক্টরসহ অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেন।
সিডিয়াম-১৩৭ সমৃদ্ধ ক্যাপসুল ঘনত্ব পরিমাপক যন্ত্রে ব্যবহার করা হয়। যা মাইনিংয়ে খুবই সাধারণ একটি বিষয়। এটি পূর্ব অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে রিও টিন্টোর গুদাই-দারি মাইনে ব্যবহার করা হয়েছিল। কাজ শেষে ওই সাব-কন্ডাক্টর প্রতিষ্ঠান মাইন থেকে ঘনত্ব পরিমাপক যন্ত্রটি সংগ্রহ করে গত ১২ জানুয়ারি পার্থের উদ্দেশে রওনা দেয়। ওই সময় যন্ত্রটি ভেঙে ক্যাপসুলটি পড়ে যায়।


Share this post

Join the conversation