06:17:40 am
Monday, August 31

এবার কানাডায় ‘পরাণ’

এবার কানাডায় মুক্তি পাবে ঢালিউডের আলোচিত ছবি ‘পরাণ’। শুক্রবার কানাডার টরন্টো, মন্ট্রিয়েল, হ্যালিফ্ল্যাক্সসহ ১২টি শহরে প্রদর্শিত হয় ছবিটি। রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি দর্শকদের আগ্রহেই কানাডায় মুক্তি দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। ১২টি থিয়েটার হলে সপ্তাহব্যাপী চলবে ছবিটি।
কানাডায় ছবিটি পরিবেশনার দায়িত্ব রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ বলেন, ‘প্রথম সপ্তাহে কানাডার বিভিন্ন শহরে আটটি সিনেপ্লেক্স ও চারটি ল্যান্ডমার্ক থিয়েটার হলে চলবে ছবিটি। দ্বিতীয় সপ্তাহে কানাডার আরও দুটি নতুন শহরে মুক্তির কথা আছে ছবিটির।’

Share this post

Join the conversation