ভারতে বিজেপির সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে অভিযোগ করার পর কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন।

মোদীর রাজ্য গুজরাটে যাওয়ার আগে গতকাল রাহুল টুইট করে বলেন , ‘মোদীজি, জয় শাহ-জাদা খা গ্যয়া! আপনি চৌকিদার না ভাগীদার?’

রাহুল প্রশ্ন তোলেন, ‘‘৩-৪ বছরে আপনাদের কারও সংস্থা ৫০ হাজার টাকাকে ৮০ কোটি করতে পারবে?’’ জনতার জবাব না! ‘‘মোদীজি যে বলেন না খাবেন, না খেতে দেবেন! কোথায় গেল তাঁর চৌকিদারি?’’

এর একদিন আগে রবিবার রাহুল টুইট করে বলেন, ‘অবশেষে জানা গেল, নোট বাতিলের একমাত্র সুফল পেলেন কে। রিজার্ভ ব্যাঙ্ক নয়, গরিব কিংবা কৃষক নন।

নোট বাতিলের শাহের শাহ। জয় অমিত।’ ভারতের স্থানীয় একটি ওয়েবসাইটে এ ধরনের খবর প্রকাশের পর রীতিমতো বিভিন্ন জায়গায় আলোচনার ঝড় উঠে যায়।

সেই প্রসঙ্গকেই টেনে রাহুল গান্ধী বলেন, নোট বাতিলের সুফল পেলেন ‘শাহের শাহ’। যদিও বিষয়টিকে ভিত্তিহীন বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিজেপি।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই রাহুল গান্ধী গতকাল ‘মোদিজীকে প্রশ্ন করেন কোথায় গেল তার বুলি, না খাবেন,না খেতে দেবেন? এদিন কলকাতায় এআইসিসি-র মুখপাত্র গৌরব গগৈ বলেন, ‘‘মোদী ‘বিকাশ কা জয়’-এর কথা বলেন। দেখা গেল ‘জয় কা বিকাশ’ সেটা!’’

লালু প্রসাদ ও তাঁর ছেলে তেজস্বী যাদবও এই সুযোগ ছাড়েননি।

লালু টুইটে বলেছেন, ‘উন্নয়নে বাবার সম্পত্তি ৩০০ গুণ আর ছেলের ব্যবসা ১৬ হাজার গুণ বেড়েছে। -আনন্দবাজার পত্রিকা।

 


Comments: