জ. হাসান

শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ক্লাসরুমের বাহিরেও থাকতে হয় অনাবিল ও আকর্ষনীয়। সম্পর্ক শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ রাখলে জ্ঞান অর্জনে সমীবদ্ধতা চলে আসে এবং নেতৃত্ব ও দক্ষতা তৈরী হয় না।

প্রাইমারী থেকে বিশ্ববিদ্যালয়- শিক্ষক ও শিক্ষার্থীর প্রথম সম্পর্ক তৈরী হয় ক্লাসরুমেই। ক্লাসরুম এমন একটি স্থান যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী জ্ঞান বিনিময় করেন। শিক্ষার প্রাথমিক স্তরে যেমন প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজ পর্যায়ে শিক্ষক মূলত জ্ঞান বিতরন করেন ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আকঙ্খা তৈরী করেন।

উচ্চ শিক্ষাঙ্গনে বিশেষত বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাসরুম কেবল একতরফা শিক্ষককর্তৃক জ্ঞান বিতরনের জায়গা না। এখানে ক্লাসরুম হলো শিক্ষক শিক্ষার্থীর জ্ঞান বিনিময়ের স্থান।

সীমাব্ধ সিলেবাস নির্ভর পাঠদানের পাশাপাশি সহ-শিক্ষা বা কোকারিক্যুলার একটিভিটিজে সম্পৃক্ত থাকতে হয় উভয় পক্ষকেই।

কোকারিক্যুলার কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা প্রচলিত অনৈতিক কাজ থেকে দুরে থাকে। কারন গঠনমূলক ও দক্ষতা অর্জনে তারা সময় দান করে। ফলে অহেতুক অপ্রয়োজনীয় কাজে তাদের সময়টা কম নষ্ট হয়।

 


Comments