বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
১। আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কোন দশকে?
ক) ১৯৪০-এর দশক
খ) ১৯৫০-এর দশক
গ) ১৯৬০-এর দশক
ঘ) ১৯৭০-এর দশক
২। মধ্যমেয়াদি অর্থায়নের উৎস কোনটি?
ক) বাণিজ্যিক পত্র খ) ঋণপত্র
গ) প্রাপ্য বিল
ঘ) বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান
৩। ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল গৃহীত হলে কিভাবে পরিশোধ করতে হয়?
ক) নির্দিষ্ট মেয়াদান্তে
খ) কিস্তিতে
গ) চুক্তি অনুসারে
ঘ) সুদসহ আসল একসঙ্গে
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :
জনাব সাকিব গুলশানে একটি খেলনার দোকান স্থাপন করতে চান। কিন্তু দোকান স্থাপনে প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে নানা ধরনের গরমিল দেখায় তিনি দোকান স্থাপন নিয়ে শঙ্কিত। তাই তিনি দোকানটি স্থাপনের ঝুঁকিগুলো চিহ্নিত করেছেন।
৪। কোনটি জনাব সাকিবের দোকান স্থাপনের ঝুঁকি সৃষ্টি করেছে?
ক) বিচ্যুতি খ) অনিশ্চয়তা
গ) পরিবেশ ঘ) ব্যর্থতা
৫। জনাব সাকিবের ঝুঁকি চিহ্নিত করার পরের পদক্ষেপটি কী হবে?
ক) বাজার জরিপ করা
খ) ঝুঁকি পরিমাপ করা
গ) কর্মী নির্বাচন করা
ঘ) সম্ভাবনা যাচাই করা
৬। গড় মুনাফার হার পদ্ধতির মূল অসুবিধা হলো—
i. এটিতে অনুমান বেশি ব্যবহৃত হয়
ii. এটি নগদপ্রবাহ বিবেচনা করে না
iii. এটিতে অর্থের সময়মূল্য বিবেচনা করে না
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৭। তহবিল সংগ্রহের উৎস নির্বাচনে বিবেচনা করা প্রয়োজন—
i. প্রতিষ্ঠানের প্রকৃতি
ii. তহবিলের প্রয়োজনের ধরন
iii. তহবিল সংগ্রহের খরচ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
৮। কোনটির লভ্যাংশ করযোগ্য?
ক) শেয়ার খ) ঋণপত্র
গ) জীবন বীমা ঘ) অনুদান
৯। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৭০০ খ) ১৯৩৫
গ) ১৯৪৮ ঘ) ১৯৭১
১০। মক্কেলদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দিতে কোন ধরনের ব্যাংক গঠিত ও পরিচালিত হয়?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) আঞ্চলিক ব্যাংক
গ) ভোক্তাদের ব্যাংক
ঘ) শ্রমিক ব্যাংক
১১। ইন্টারনেট ব্যাংকিংয়ের সুবিধা—
i. বিদ্যুৎ বিল পরিশোধ
ii. হিসাবের বিবরণী জানা
iii. ঘরে বসে তহবিল স্থানান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১২। বিনিয়োগ ব্যাংকের কাজ হলো—
i. ব্রিজ ফিন্যান্স
ii. ডিবেঞ্চার ফিন্যান্স
iii. শেয়ারের অবলেখক
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৩। কখন কাগজী মুদ্রার প্রচলন শুরু হয়?
ক) ঊনবিংশ শতাব্দী
খ) বিংশ শতাব্দী
গ) একবিংশ শতাব্দী
ঘ) সপ্তদশ শতাব্দী
১৪। চেকের মাধ্যমে টাকা তোলা হয় কোন হিসাবে?
ক) স্থায়ী হিসাবে
খ) সঞ্চয়ী হিসাবে
গ) মেয়াদি হিসাবে
ঘ) পেনশন হিসাবে
১৫। কোনো কম্পানি নতুন ব্যবসায় শুরু করতে গেলে সর্বপ্রথম কোনটির প্রয়োজন হয়?
ক) চলতি সম্পত্তি
খ) কাঁচামাল
গ) স্থায়ী সম্পত্তি
ঘ) মজুদপণ্য
১৬। স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
ক) প্রদেয় বিল
খ) ক্রেতা থেকে অগ্রিম
গ) গ্রাম্য মহাজন
ঘ) মজুদ মাল বন্ধকীকরণ
১৭। বর্তমান প্রেক্ষাপটে অর্থায়ন যেসব বিষয়ের সঙ্গে জড়িত—
i. হিসাববিজ্ঞান ii. অর্থনীতি
iii. পরিসংখ্যান
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস একটি স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কম্পানিটি প্রতিবছর বিদেশে ওষুধ রপ্তানি করে প্রচুর মুনাফা অর্জন করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি গাজীপুরের পাশাপাশি কুমিল্লায় একটি নতুন প্লান্ট স্থাপন করতে চাইছে। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।
১৮। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য—
i. শেয়ার বিক্রি করতে পারে
ii. ঋণপত্র ইস্যু করতে পারে
iii. বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii ও iii
১৯। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন গৃহীত সিদ্ধান্তটির ফলাফল কী হবে?
ক) মুনাফা ও ঝুঁকির হার বাড়বে
খ) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমবে
গ) কম্পানিটি লোকসানের সম্মুখীন হবে
ঘ) কম্পানিটি ঋণখেলাপি বিবেচিত হবে
২০। মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে অন্তত কোনটির দরকার?
ক) তহবিল বণ্টন ব্যয়
খ) সম্পদ ব্যয়
গ) প্রাথমিক খরচ
ঘ) তহবিলের উৎসের খরচ
২১। অফিস ভাড়া, বীমা খরচ ইত্যাদির পরিমাণ বেশি হলে কোন ঋণের ঝুঁকির সৃষ্টি হয়?
ক) আর্থিক ঝুঁকি
খ) সুদের হার ঝুঁকি
গ) তারল্য ঝুঁকি
ঘ) ব্যবসায় ঝুঁকি
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আলম এন্টারপ্রাইজ ৯০,০০০ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে, যার আয়ুষ্কাল ৩ বছর। মেশিন থেকে প্রতিবছর নগদ আন্ত প্রবাহ হবে যথাক্রমে ৪২,০০০ টাকা; ৩৮,০০০ টাকা ও ২৯,০০০ টাকা।
২২। ক্রয়কৃত মেশিনটির ক্রমযোজিত নগদ প্রবাহের যোগফল কত হবে?
ক) ১,০৯,০০০ টাকা
খ) ১,১০,০০০ টাকা
গ) ১,২৯,০০০ টাকা
ঘ) ১,৩৯,০০০ টাকা
২৩। মেশিনটির পরিশোধকাল কত বছর?
ক) ২.১ বছর খ) ২.৩ বছর
গ) ২.৫ বছর ঘ) ২.৭ বছর
২৪। ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান কোনটি?
ক) আমানত খ) সেবা
গ) মক্কেল ঘ) মুদ্রা
২৫। প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জনে কোন নীতির প্রয়োজন?
ক) প্রচার নীতি
খ) উন্নয়নের নীতি
গ) দক্ষতার নীতি
ঘ) সেবার নীতি
২৬। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী?
ক) মুনাফা অর্জন
খ) সামাজিক উন্নয়ন
গ) মুদ্রাবাজার গঠন
ঘ) ঋণ নিয়ন্ত্রণ
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
‘ক’ ব্যাংক দেশের জন্য প্রয়োজনীয় নোট ও মুদ্রা প্রচলন করে। সরকারের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক লেনদেন সম্পাদন করার পাশাপাশি দেশীয় অর্থনৈতিক উন্নয়ন সাধনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে।
২৭। কার্যক্রমের ধরন অনুযায়ী ‘ক’ ব্যাংক কোন ধরনের ব্যাংক?
ক) কেন্দ্রীয় ব্যাংক
খ) বাণিজ্যিক ব্যাংক
গ) বিশেষায়িত ব্যাংক
ঘ) মিশ্র ব্যাংক
২৮। ‘ক’ ব্যাংকের প্রধান উদ্দেশ্য—
i. মুনাফা অর্জন
ii. অর্থনৈতিক কল্যাণ সাধন
iii. ঋণ সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii, iii ঘ) i, ii ও iii
২৯। মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
ক) বাণিজ্যিক ব্যাংক
খ) বিনিয়োগ ব্যাংক
গ) কেন্দ্রীয় ব্যাংক
ঘ) শিল্প ব্যাংক
৩০। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য বিশেষ গুরুত্ব বহনকারী ব্যাংক হিসাব কোনটি?
ক) স্থায়ী হিসাব
খ) ডিপোজিট পেনশন স্কিম হিসাব
গ) বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
ঘ) ফরেন ডিপোজিট হিসাব
উত্তর মিলিয়ে নাও
১. গ ২. ঘ ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ক ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. ক ২০. ঘ ২১. ঘ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. খ।



