রাজপ্রাসাদে থমথমে অবস্থা বিরাজ করছে। রাজকুমারদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে কয়েদখানায়। তারা কি আদৌ মুক্তি পাবেন? উঠছে এই প্রশ্ন।

সব মিলে আরবের রাজ অন্তঃপুরে ফের একবার নিজের শক্তি দেখালেন যুবরাজ মহম্মদ বিন সালমান।

এক প্রতিবেদনে গালফ নিউজ জানিয়েছে, নিজেদের প্রাপ্য পাওনা ও ভাতা আদায় করতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ১১ জন রাজকুমার। পরিস্থিতি ঘোলাটে হতে পারে এমন আঁচ করেই তাদের গ্রেফতার করা হয়।


এক নির্দেশে এই রাজকুমারদের অবিলম্বে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে অন্ধকার কয়েদখানায় বন্দি করা হয়েছে। তবে এই সংবাদের কোনও নিশ্চয়তা নেই।

সৌদি রাজপরিবারের অভ্যন্তরের পরিস্থিতি নিয়ে ফের একবার সরগরম দুনিয়া। এরপর থেকেই রাজপ্রাসাদ জুড়ে বিরাজ করছে আতঙ্ক।

সম্প্রতি দুর্নীতি দমন অভিযানের নামে একাধিক আরব রাজপুত্রকে বন্দি করেন যুবরাজ মহম্মদ বিন সালমান। একইসঙ্গে বন্দি করা হয় দেশের নৌ-বাহিনীর প্রধানকেও।

প্রত্যেকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা দায়ের করা হয়।

পালাতে গিয়ে এক রাজপুত্রের মৃত্যুর সংবাদে আলোড়িত হয়েছে আরবসহ আন্তর্জাতিক মহল।

অভিযোগ দুর্নীতি দমন অভিযান চালিয়ে পথের কাঁটা সরাতে উদ্যোগী হয়েছেন যুবরাজ কারণ তাকে দ্রুত বাদশা পদে বসাতে চান বর্তমান শাসক তথা তার বাবা।

সম্প্রতি গোঁড়া আরবীয় ধর্মীয় নিয়ম শিথিল করার একাধিক উদ্যোগ নিয়েছেন দেশের যুবরাজ।

নারীদের উপর আরোপিত কড়া আইন বাতিল করার পথে এগোচ্ছে আরব সরকার।

 


Comments