কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ার গ্রামে অবস্থিত অমর কথাসাহিত্যক মীর মশাররফ হোসেনের বাস্তভিটায় স্থাপিত জাদুঘর থেকে কাঠের দানবাক্স চুরি হয়েছে।
রবিবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে। সোমবার চুরির ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসে।
কুমারখালীর চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হাসান রিন্টু জানান, তালাবদ্ধ জাদুঘরের ভিতর থেকে কাঠের দানবাক্স চুরির ঘটনাটি রহস্যজনক।
দর্শনার্থীরা জাদুঘরের উন্নয়নের জন্য টাকা দান করে থাকেন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীনুজ্জামান জানান, কথাসাহিত্যক মীর মশাররফ হোসেনের বাস্তভিটা ও জাদুঘরের দানবাক্স চুরির ঘটনাটি দুঃখজনক।
এ বিষয়ে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
এর আগে একইভাবে কুমারখালীর শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধণ্য কুঠিবাড়ি থেকে তরবারী চুরির ঘটনা ঘটে।
ওই তরবারি চুরির দীর্ঘ প্রায় দুই বছর অতিবাহিত হলেও পুলিশ তরবারি উদ্ধার কিংবা মামলার কোন কুল-কিনারা করতে পারেনি।
কুমারখালী থানার ওসি আব্দুল খালেক জানান, দানবাক্স চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Comments: