বহু নির্বাচনী প্রশ্ন
১। জাতিসংঘের প্রধান অঙ্গ হলো—
i. ইউনিসেফ
ii. সাধারণ পরিষদ
iii. আন্তর্জাতিক আদালত
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
২। কোন অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়?
ক) সমাজতান্ত্রিক খ) পুঁজিবাদী গ) ধনতান্ত্রিক ঘ) মিশ্র
৩। ইসলামী অর্থব্যস্থার মূল বৈশিষ্ট্য হলো—
i. ব্যক্তিমালিকানা স্বীকৃতি
ii. শরিয়াভিত্তিক কার্যাবলি
iii. শোষণহীন উত্পাদনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
৪। মধ্য আয়ের দেশগুলোকে বলা হয়—
ক) উন্নত দেশ খ) অনুন্নত দেশ গ) উন্নয়নশীল ঘ) স্থবির অর্থনীতির দেশ
৫। মোট জাতীয় উত্পাদন নির্ণয়ের অপরিহার্য শর্ত হলো—
i. প্রাথমিক দ্রব্যাদির হিসাব
ii. চূড়ান্ত দ্রব্যাদির হিসাব
iii. মাধ্যমিক দ্রব্যাদির হিসাব
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii গ) i, iii ঘ) i, ii ও iii
৬। সরকারি অর্থব্যবস্থায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে—
i. রাষ্ট্রের আয়-ব্যয়
ii. সরকারের ঋণ
iii. রাষ্ট্রের বিনিয়োগ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
৭। কৃষি ব্যাংকের বিরাট প্রভাব ও অবদান আছে—
i. দারিদ্র্য বিমোচনে
ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে
iii. অবকাঠামোগত উন্নয়নে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
৮। পরিবারকে আয়ের একক বলা হয়। কারণ পরিবারের—
i. সদস্যরা কৃষিকাজ করে অর্থোপার্জন করে
ii. সদস্যরা চাকরি করে
iii. সদস্যরা অর্থোপার্জনে ঘরের বাইরে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) iii ঘ) i, ii ও iii
৯। নিজ পরিবার ছাড়া যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদের কী বলা হয়?
ক) প্রতিবেশী খ) সহপাঠী গ) জ্ঞাতিগোষ্ঠী ঘ) অন্তরঙ্গ বন্ধুদল
১০। সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি?
ক) ধর্মীয় মূল্যবোধ খ) আদর্শের ভিন্নতা গ) জনসংখ্যার ঘনত্ব ঘ) মূল্যবোধের পার্থক্য
১১। কিসের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ঘটছে?
ক) সংস্কৃতির পরিবর্তন খ) নারীশিক্ষা গ) প্রযুক্তি ঘ) নগরায়ণ
১২। জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্নমুখী সমস্যা সৃষ্টি হচ্ছে—
i. বেকারত্বে
ii. সামাজিক নীতিতে
iii. শিশুশ্রমে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
১৩। সামাজিক মূল্যবোধের পরিবর্তনের কারণ—
i. শিক্ষার উন্নয়ন
ii. শিল্পায়ন
iii. ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) ii, iii গ) i, iii ঘ) i, ii ও iii
উত্তর মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. গ ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. ক।



